স্টাফ রিপোর্টার ::
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে দোয়ারাবাজার উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১১ এপ্রিল) জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে উপজেলার কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ চিকিৎসা ক্যা¤েপর আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৮৭ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা শেষে বাছাইকৃত ৩৬ জন অসচ্ছল ছানি রোগীর চোখে উন্নত প্রযুক্তিতে কৃত্রিম লেন্স সংযোজনের মাধ্যমে সফলভাবে অপারেশন স¤পন্ন করা হয়। অপারেশন শেষে সকল রোগী স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় তাদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
উন্নতমানের চিকিৎসা সেবা পেয়ে রোগী ও তাদের স্বজনরা আয়োজক জনতা চক্ষু হাসপাতাল এবং অর্থায়নকারী ডা” বাংলা ব্যাংক পিএলসি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অপারেশনকৃত রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা” বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি তার বক্তব্যে বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক সারাদেশের মতো সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনসহ নানা সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও বলেন, ব্যাংকের এ ধরনের মানবিক উদ্যোগ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ট্রেইনি ক্যাশ অফিসার প্রত্যয় ভট্টাচার্য, জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. মশিউর রহমান এবং ডিরেক্টর (এফ অ্যান্ড এ) শ্যামল চন্দ্র তালুকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।