সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

হাওরে জলাবদ্ধতা নিরসনে বাঁধ কাটতে গিয়ে তরুণের মৃত্যু, শোকে স্তব্ধ মধ্যনগর

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৩২:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৮:৩২:৩৪ পূর্বাহ্ন
হাওরে জলাবদ্ধতা নিরসনে বাঁধ কাটতে গিয়ে তরুণের মৃত্যু, শোকে স্তব্ধ মধ্যনগর
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলায় হাওরে জলাবদ্ধতা নিরসনের উদ্দেশ্যে বাঁধ কাটতে গিয়ে আরমান হোসেন (১৮) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের শাইলানী গ্রামের চাঁনফর আলীর একমাত্র ছেলে। রবিবার সকাল সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে। আরমানের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা পরিবার। সহপাঠী, স্বজন আর গ্রামের মানুষের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মধ্যনগর সদর ইউনিয়নের ঘোড়াডোবা হাওরের সউলডোয়ারি ফসলরক্ষা বাঁধ এলাকায় শুক্রবার রাত ৯টার দিকে আশপাশের ছয়টি গ্রামের দেড় শতাধিক বিক্ষুব্ধ কৃষক হাওরের পানি নিষ্কাশনের উদ্দেশ্যে বাঁধের কিছু অংশ কেটে দেওয়ার জন্য জড়ো হন। পরে সবার মতামতের ভিত্তিতে ১৫ থেকে ২০জন কৃষক কোদাল দিয়ে বাঁধের কিছু অংশ কেটে দেন। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার শালিয়ানী গ্রামের বাসিন্দা আরমান হোসেনসহ ৫০থেকে ৭০জন লোক ঘোড়াডোবা হাওরের সউলডোয়ারি ফসলরক্ষা বাঁধ এলাকায় যান। বাঁধের কাটা স্থান দিয়ে হাওরের পানি নিষ্কাশনের জন্য বাঁধের কাটা স্থানে নিচের অংশ থেকে মাটি সরানোর জন্য আরমান হোসেন সেখানে নেমে কোদাল দিয়ে মাটি সরাতে থাকেন। এক পর্যায়ে বাঁধের একপাশের মাটি ধসে তারর ওপর পড়ে যায়। উপস্থিত লোকজন অচেতন অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন। মধ্যনগর থানার ওসি একেএম শাহাব উদ্দিন শাহীন বলেন, হাসপাতাল থেকে লাশটি রবিবার বিকালে মধ্যনগর থানায় নিয়ে আসা হয়েছিল। এই মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় লাশটি দাফনের জন্য পরিবারের লোকজন তাঁদের বাড়ি নিয়ে গেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স