সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

হাওরে দেশি ধান কাটা শুরু

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৯:০১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৯:০২:৫৭ পূর্বাহ্ন
হাওরে দেশি ধান কাটা শুরু
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওরে বিচ্ছিন্নভাবে ধানকাটা শুরু হয়েছে। সরকারি হিসেবে বুধবার পর্যন্ত প্রায় ৫৫ হেক্টর জমির বোরো ধান কাটা হয়েছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, আগাম পাকে দেশিয় প্রজাতির এমন বোরো ধানই তারা কর্তন করছেন। তবে আগামী সপ্তাহ থেকে পুরোদমে হাওরে ধানকাটা শুরু হবে বলে জানিয়েছেন তারা। মওসুম ভালো হলে এবার হাওরে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় চলতি বছর ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওরে ১ লাখ ৬৫ হাজার ২৭৫ হেক্টর এবং নন হাওরে ৫৮ হাজার ২৩৬ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। গতকাল বুধবার পর্যন্ত কর্তন হয়েছে ৫৫ হেক্টর। সম্পূর্ণ ফসল গোলায় ওঠলে এবার সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্ন হবে হাওরে। গত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শিলা বৃষ্টিতে ১২১ হেক্টর এবং জলাবদ্ধতায় ৩ হাজার ১৮৯ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রহস্ত হয়েছে। তবে বেসরকারি হিসেবে এই ক্ষতির পরিমাণ কয়েকগুণ বলে জানিয়েছেন কৃষকরা।
শাল্লা উপজেলার মনুয়া গ্রামের কৃষক মো. একরামুল হোসেন বলেন, হাইব্রিড ও উন্নত জাতের ধান প্রতি ত্রিশ শতাংশে ২০-২৫ মন হয়েছে। আর দেশি প্রজাতির আগাম কাটা হচ্ছে, এমন ধান ১০-১২ মণ হচ্ছে। যদি বছর ভালো হয় জলাবদ্ধতায় ক্ষয়-ক্ষতির পরও ফলন ভালো হবে। তবে শ্রমিক ও হারভেস্টার যন্ত্র পর্যাপ্ত দরকার।
কৃষকরা জানান, জগন্নাথপুর, শাল্লা, জামালগঞ্জ, ধর্মপাশাসহ বিভিন্ন হাওরে আগাম বোরো ধান কাটা শুরু হয়েছে। প্রতিদিনই কিছু না কিছু জমির ধান কাটছেন কৃষক।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ওমর ফারুক বলেন, দেশি প্রজাতির এবং হাইব্রিড প্রজাতির কিছু ধান প্রতিটি হাওরেই বিচ্ছিন্নভাবে কর্তন হচ্ছে। তবে আগামী সপ্তাহে পুরোদমে ধান কাটা হবে। বছর ভালো হলে এবারও বাম্পার ফলন হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স