সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা, স্বামীর ৩ বছরের সশ্রম কারাদন্ড

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৮:৩১:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৮:৩১:১৬ পূর্বাহ্ন
নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা, স্বামীর ৩ বছরের সশ্রম কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে নির্যাতন সহ্য করতে না পেরে জুপি মজুমদার (১৯) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় স্বামী মো. আরিফুল হক ওরফে সাগরকে ৩ বছরের সশ্রম কারাদন্ড- প্রদান করেছেন আদালত। গত ১১ মার্চ সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আরিফুল হক সাগর জামালগঞ্জ উপজেলার রামনগর গ্রামের আব্দুল হকের ছেলে। কারাদন্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড- এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড- দেওয়া হয়েছে। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ২৭ মার্চ দুপুরে জামালগঞ্জের রামনগর এলাকায় স্বামীর চাচার বাড়ির রান্নাঘরে আঁড়ার সাথে ওড়না পেঁচিয়ে জুপি মজুমদার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি মোবাইল ফোনে তার মায়ের কাছে স্বামীর পরিবারের পক্ষ থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের কথা জানিয়েছিলেন। এই ঘটনায় নিহতের বাবা মো. হাবিবুর রহমান বাদী হয়ে জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আসামি আরিফুল হক সাগরকে দন্ড-বিধি ১৮৬০ এর ৩০৬ ধারায় দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করেন। আসামি বর্তমানে পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। রায়ে উল্লেখ করা হয়, আসামি গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে এই সাজা কার্যকর হবে। তবে ইতিপূর্বে আসামি যদি এই মামলায় হাজতবাস করে থাকেন, তবে সেই সময়কাল মূল সাজা থেকে বাদ যাবে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি মো. জিয়াউর রহিম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী