সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

টাকা না পেয়ে ভাবিকে মারধর করলো দেবর

  • আপলোড সময় : ২১-০৯-২০২৪ ১২:০০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০৬:০৮:৩০ অপরাহ্ন
টাকা না পেয়ে ভাবিকে মারধর করলো দেবর
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের লংকাপাথারিয়া গ্রামে দেবর তোফাজ্জল মিয়ার (২৬) এলোপাতাড়ি কিলঘুষি ও লাথিতে ভাবি (৩৩) আহত হয়েছেন। সংসার খরচের জন্য ভাবীর কাছে ১০হাজার টাকা চেয়ে না পেয়ে শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ওই নারীর বসতঘর লাগোয়া রান্নাঘরের ভেতরে এই ঘটনা ঘটে। আহত ওই নারী ওইদিন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দেবরের মারধরে শিকার ওই নারী বলেন, আমার স্বামী দীন ইসলাম (৪০) দেড়বছর ধরে মালয়েশিয়া রয়েছেন। আমার স্বামীর সাত ভাই ও শ্বশুর-শাশুড়ির পরিবারসহ সবাই আলাদাভাবে বসবাস করে আসছেন। স্বামীকে পাঁচলাখ টাকা ঋণ করে আমি বিদেশ পাঠিয়েছি। তিনি আমার নামে বিদেশ থেকে টাকা পাঠান। আমি সাধ্যমতো শ্বশুর-শাশুড়িকে খরচ দিই। আমার নামে বিদেশ থেকে টাকা পাঠানোর কারণে শ্বশুর আবুল কাশেম (৬০) ও দেবর তোফাজ্জল আমার প্রতি খুবই ক্ষুব্ধ ছিল। দুই সপ্তাহ আগে দেবর তোফাজ্জল খরচের জন্য আমার কাছে ১০ হাজার টাকা চান। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে টাকা চাওয়ার বিষয়টি তিনি আমাকে মনে করিয়ে দেন। আমার হাতে টাকা নেই, এখন দিতে পারব না বলায় আমার শ্বশুর ও আমার তিন মেয়ে ও দুই ছেলের সামনে আমাকে কিল-ঘুষি ও লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছেন। এ ঘটনায় আমি ওইদিন বিকেলে থানায় লিখিত অভিযোগ করেছি। দেবর তোফাজ্জল মিয়া বলেন, আমার বড় ভাইয়ের স্ত্রীর কাছে সংসার খরচের জন্য আমি ১০ হাজার টাকা চাইনি। কিল-ঘুষি ও লাথি মেরে ঘর থেকে বের করে দেওয়ার কোনো ঘটনাই ঘটেনি। ধর্মপাশা থানার এএসআই সাইফুল ইসলাম বলেন, দেবরের বিরুদ্ধে ভাবীকে কিল-ঘুষি ও লাথি মেরে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগটি সরেজমিনে গিয়ো তদন্ত করেছি। নিজেদের মধ্যে ঘটনাটি হওয়ায় বিষয়টি দুই পক্ষের লোকজন মিটমাট করে দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু