সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

দুই ওষুধ ব্যবসায়ী ও এক ভুয়া ডাক্তারকে জরিমানা

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৯:৪২:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৯:৪২:২৫ পূর্বাহ্ন
দুই ওষুধ ব্যবসায়ী ও এক ভুয়া ডাক্তারকে জরিমানা
ধর্মপাশা প্রতিনিধি :: ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও নিবন্ধিত ডাক্তার না হয়েও নিজেকে ডাক্তার দাবি করায় ধর্মপাশা উপজেলার রাজাপুর বাজারে দুইজন ওষুধ ব্যবসায়ী ও একজন ভুয়া ডাক্তারসহ তিনজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত থানা পুলিশ নিয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। ভ্রাম্যমাণ আদালতে দন্ড-প্রাপ্ত তিনজনের মধ্যে ড্রাগ লাইসেন্স না থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় উপজেলার রাজাপুর বাজারের ওষুধ ব্যবসায়ী ও উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা সাব্বির আহমেদ (২৬) কে তিন হাজার টাকা, মিনহাজ উদ্দিন মাহতাবকে (৪২)কে সাত হাজার টাকা এবং ডাক্তার না হয়েও চেম্বার করে চক্ষু রোগীদের চিকিৎসা দেওয়ায় একই ইউনিয়নের তাহেরপুর গ্রামের বাসিন্দা ভুয়া ডাক্তার মনিরাম দত্ত (২৮) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করে দন্ড-প্রাপ্তরা মুক্তি পান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, আদায়কৃত জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী