সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন
ভূমধ্যসাগর ট্র্যাজেডি

নিহতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল, আর্থিক অনুদান প্রদান

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৭:১৬:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৭:১৯:৩৪ পূর্বাহ্ন
নিহতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল, আর্থিক অনুদান প্রদান
স্টাফ রিপোর্টার::
লিবিয়া থেকে সাগরপথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত সুনামগঞ্জের ১২ যুবকের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার।
প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদের একটি প্রতিনিধি দল রোববার (৫ এপ্রিল) সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় গিয়ে নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। প্রতিনিধি দলটি জগন্নাথপুর উপজেলার ইছগাঁও গ্রামে নিহত আলী আহমদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত¡না দেন।
এ সময় তারা নিহতদের স্বজনদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন। প্রতিনিধি দলে ছিলেন জাতীয় সংসদীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
তারা জানান, পর্যায়ক্রমে নিহত সব পরিবারের সঙ্গেই সাক্ষাৎ করা হবে। সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, নিহতদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর গভীর সহানুভূতি রয়েছে। তরুণদের অবৈধ পথে বিদেশ যাত্রা থেকে বিরত রাখতে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। আগামী পাঁচ বছরে বিপুল সংখ্যক বেকার যুবককে বৈধ উপায়ে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দেওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমরা চাই দক্ষ জনশক্তি হিসেবে বৈধ পথে বিদেশ যাত্রা নিশ্চিত হোক, যাতে আর কোনো পরিবার এভাবে সন্তান হারানোর শোক না পায়।
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ভূমধ্যসাগরে নিহতদের বিষয়ে প্রধানমন্ত্রী অবগত রয়েছেন। সরকার তাদের পরিবারের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। একই দিনে দিরাই উপজেলায় নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। দিরাই পৌরশহরের থানা রোডে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত ছয় যুবকের পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, দালালদের প্ররোচনায় অবৈধভাবে ইউরোপে পাড়ি দিতে গিয়ে যে মর্মান্তিক মৃত্যু হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই সবাই বৈধ পথে বিদেশে যাক এবং নিরাপদ জীবন গড়–ক। সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সম্প্রতি লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের গ্রীস উপকূলে নৌকাডুবিতে ২২ জন অভিবাসীর মৃত্যু হয়। এর মধ্যে দিরাই উপজেলার ৬ জন, জগন্নাথপুর উপজেলার ৫ জন এবং দোয়ারাবাজার উপজেলার ১ জন ও ছাতক উপজেলার ১ জন রয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় পুরো অঞ্চলে শোকের ছায়া নেমে আসে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স