সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

হামের লক্ষণ নিয়ে দুই শিশু হাসপাতালে ভর্তি, আরও একজনকে সিলেটে রেফার

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ১০:২৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ১০:২৪:২৩ অপরাহ্ন
হামের লক্ষণ নিয়ে দুই শিশু হাসপাতালে ভর্তি, আরও একজনকে সিলেটে রেফার
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের লক্ষণ নিয়ে দুই শিশুকে ভর্তি করা হয়েছে এবং একই সাথে গুরুতর নিউমোনিয়া সন্দেহে আরও এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ওই শিশুরা জ্বর ও শরীরে লালচে দানার মতো লক্ষণ নিয়ে হাসপাতালে আসলে চিকিৎসকরা তাদের ভর্তি করার পরামর্শ দেন এবং বর্তমানে তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু সালেহ খান জানান, ভর্তি হওয়া শিশুদের শরীরে হামের প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে এবং নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেটে রেফার করা হয়েছে। তিনি আরও বলেন, হাম পরীক্ষার জন্য রোগীদের সে¤পল সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং অভিভাবকদের আতঙ্কিত না হয়ে শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও পুষ্টিকর খাবার দেওয়ার পরামর্শ দিচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ