স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের লক্ষণ নিয়ে দুই শিশুকে ভর্তি করা হয়েছে এবং একই সাথে গুরুতর নিউমোনিয়া সন্দেহে আরও এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ওই শিশুরা জ্বর ও শরীরে লালচে দানার মতো লক্ষণ নিয়ে হাসপাতালে আসলে চিকিৎসকরা তাদের ভর্তি করার পরামর্শ দেন এবং বর্তমানে তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু সালেহ খান জানান, ভর্তি হওয়া শিশুদের শরীরে হামের প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে এবং নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেটে রেফার করা হয়েছে। তিনি আরও বলেন, হাম পরীক্ষার জন্য রোগীদের সে¤পল সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং অভিভাবকদের আতঙ্কিত না হয়ে শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও পুষ্টিকর খাবার দেওয়ার পরামর্শ দিচ্ছি।