সুনামগঞ্জ , বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানকে ১০ দিনের আলটিমেটাম ট্রাম্পের কার্ডের মাধ্যমে আড়াই হাজার টাকার সার-বীজ দেওয়া হবে কৃষকদের সরকারি জায়গা দখলমুক্ত করতে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনা তাহিরপুরে সেতুর অভাবে যুগ যুগ ধরে দুর্ভোগে চার গ্রামের মানুষ ভূমধ্যসাগরে নিহত ১২ যুবকের পরিবারে কান্না থামছেনা, ৯ দালালের বিরুদ্ধে মামলা হামের লক্ষণ নিয়ে দুই শিশু হাসপাতালে ভর্তি, আরও একজনকে সিলেটে রেফার হাওরের ধান ঘরে তুলতে জেলা প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি ‎জামালগঞ্জে ফসল রক্ষা বাঁধ পিআইসি কমিটির সভা জরাজীর্ণ টিনশেড ঘরে চলছে বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম ছাতকে ‘দুর্বল বাঁধ’ নিয়ে দুশ্চিন্তায় কৃষক দেখার হাওরের জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবি ভূমধ্যসাগরে গ্রিসগামী নিহত ১২ যুবকের মরদেহ পেতে স্বজনদের আকুতি ভূমধ্যসাগর ট্র্যাজেডি : একমাত্র পুত্রের শোকে প্রবাসী পিতা আইসিইউতে, লাশ ফেরত পেতে মায়ের আকুতি সব হারিয়ে ব্যবসায়ীরা নিঃস্ব, প্রায় ৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি, তদন্ত কমিটি গঠন হক সুপার মার্কেটসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ড ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের সলিল সমাধি জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে চিরুনি অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নলুয়ার হাওরের বাঁধ ঝুঁকিতে, ফসলহানির শঙ্কায় কৃষক ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে ৫০ হাজার মানুষ জ্বালানি তেলের মজুত ঠেকাতে বিজিবি মোতায়েন, গোয়েন্দা নজরদারি জোরদার
হারভেস্টার মেশিন বাড়ানোর উদ্যোগ, জ্বালানি সহায়তার আশ্বাস

হাওরের ধান ঘরে তুলতে জেলা প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ১০:১৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ১০:১৮:০৮ অপরাহ্ন
হাওরের ধান ঘরে তুলতে জেলা প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের হাওরের ধান ঘরে তুলতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বোরো ধান কর্তন বিষয়ে আয়োজিত এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, হাওরের ধান কাটা কোনোভাবেই বিঘিœত হতে দেওয়া যাবে না। তিনি সতর্ক করে বলেন, ধান কাটা বিঘ্নিত হলে সরাসরি দেশের খাদ্য নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়বে। সভায় জানানো হয়, চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জ জেলায় ধান কাটার জন্য ৫৭৭টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বর্তমানে সচল রয়েছে। এছাড়া জরুরি ভিত্তিতে অন্য জেলা থেকে আরও ৫০টি হারভেস্টার নিয়ে আসার প্রক্রিয়া চলছে। কৃষি বিভাগের তথ্যমতে, জেলায় আরও ১০৮টি মেরামতযোগ্য মেশিন রয়েছে, যার একটি বড় অংশ দ্রুতই সচল করে মাঠে নামানো সম্ভব হবে। মতবিনিময় সভায় হারভেস্টার মালিক ও স্বত্বাধিকারীরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, ধান কাটার ভরা মৌসুমে মেশিন নষ্ট হলে মেকানিক বা সার্ভিস ম্যান পাওয়া দুষ্কর হয়ে পড়ে। পাশাপাশি কো¤পানিগুলো যন্ত্রাংশের দাম অস্বাভাবিক বাড়িয়ে দেয়, যা কৃষকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। এই অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া হারভেস্টার কো¤পানি ও প্রতিনিধিদের কঠোর নির্দেশনা দিয়ে বলেন, চলতি বছরের আবহাওয়া কিছুটা বিরূপ। এই জরুরি সময়ে সেবা প্রদানে অবহেলা করা হলে পুরো ধান কাটার প্রক্রিয়া থমকে যেতে পারে। যন্ত্রাংশের দাম নিয়ন্ত্রণ এবং দ্রুততম সময়ে টেকনিক্যাল সাপোর্ট নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। এটি কেবল ব্যবসায়িক বিষয় নয়, এটি দেশের খাদ্য নিরাপত্তার সাথে জড়িত। কৃষকদের সুবিধার্থে জ্বালানি তেলের বিষয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, মাঠে নিরবচ্ছিন্নভাবে হারভেস্টার চালানোর জন্য দৈনিক অন্তত ১০০ লিটার বা তাঁর আশপাশে ডিজেল বা জ্বালানি তেল সরবরাহের বিষয়টি নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সাথে কথা বলবো। হাওরের নিচু জমিতে জলাবদ্ধতার কারণে যেখানে মেশিন চালানো সম্ভব নয়, সেখানে বিকল্প ব্যবস্থার ওপরও জোর দেওয়া হয় সভায়। জেলা প্রশাসক জানান, জলমগ্ন এলাকায় ধান কাটার জন্য যদি শ্রমিকের সংকট দেখা দেয়, তবে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীলসমাজের প্রতিনিধি ও যুবকদের সম্পৃক্ত করে স্বেচ্ছাশ্রম বা সহায়তার মাধ্যমে দ্রুত ধান ঘরে তোলার জন্য তাদের সহযোগিতা চাওয়া হবে। সভায় আরও বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আহরণ ও ব্যয়ন কর্মকর্তা বি.এম. মুশফিকুর রহমান, এসিআই কোম্পানির প্রতিনিধি মামুন হাছান, আবেদিন ইকুইপমেন্টের প্রতিনিধি আব্দুল মালেক, হারভেস্টার মালিক আজিম উদ্দিন, আতাউর রহমান, মোহাম্মদ আলী, আইনুল ইসলাম প্রমুখ। এসময় জেলার বিভিন্ন হাওর এলাকার হারভেস্টার মালিক ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভূমধ্যসাগরে নিহত ১২ যুবকের পরিবারে কান্না থামছেনা, ৯ দালালের বিরুদ্ধে মামলা

ভূমধ্যসাগরে নিহত ১২ যুবকের পরিবারে কান্না থামছেনা, ৯ দালালের বিরুদ্ধে মামলা