সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

যাদুকাটার তীরে বালুচাপায় শ্রমিক নিহত, আহত ১

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৭:৪৪:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৭:৪৪:৩০ পূর্বাহ্ন
যাদুকাটার তীরে বালুচাপায় শ্রমিক নিহত, আহত ১
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটার সময় বালুচাপা পড়ে লিয়াকত আলী (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রবিবার ভোরে বাদাঘাট ইউনিয়নে যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে। স্থানীয়রা জানান, রবিবার সকালে লিয়াকত আলীসহ কয়েকজন শ্রমিক শিমুলবাগান-সংলগ্ন ঘাগটিয়া গ্রামের যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে বালু উত্তোলন করতে যান। এ সময় নদীর পাড় ধসে পড়লে বালুর নিচে চাপা পড়েন লিয়াকত আলীসহ দুজন। এতে লিয়াকত আলী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহতাবস্থায় তাদের উদ্ধার করেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভোরে নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় একজন শ্রমিক নিহত হন এবং একজন আহত হন। নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স