সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের মুক্তির দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ২১-০৯-২০২৪ ১০:৪২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৪ ১০:৪২:৪৬ পূর্বাহ্ন
সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের মুক্তির দাবিতে বিক্ষোভ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এমএ মান্নানকে বৃহ¯পতিবার রাত সাড়ে দশটায় শান্তিগঞ্জের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান জানান, গেল ৪ আগস্টে সুনামগঞ্জ শহরে ছাত্র-জনতার উপর হামলায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে এমএ মান্নানকে আদালতে হাজির করা হলে তাকে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন আদালত। পরে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়। এদিকে, শুক্রবার সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার চত্বরে এমএ মান্নানকে গ্রেফতারের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। এ সময় শিক্ষার্থীরা এমএ মান্নানকে নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় প্রায় ১ ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে মানুষের দুর্ভোগ দেখে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচি সমাপ্ত করে। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, এমএ মান্নান একজন সৎ, সজ্জন রাজনীতিবিদ। তিনি আমাদের ছাত্র আন্দোলনে প্রথম থেকেই সাধারণ শিক্ষার্থীদের সাথে ছিলেন। সেই সাথে হাওরাঞ্চলের সাধারণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে সুনামগঞ্জে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। আমরা এমএ মান্নানের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ এই কর্মসূচি পালন করেছি। তাকে সসম্মানে মুক্তি না দিলে, আগামীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আরো বড় কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। হাম্মাদ আহমেদ নামের একজন বলেন, এম এ মান্নান একজন ¯পষ্টবাদী মানুষ। তিনি আন্দোলন চলাকালে একটি টেলিভিশনে ছাত্র-জনতার দাবির পক্ষে কথা বলেছেন। তিনি সরকারি টাকায় কেনা বুলেট ছাত্রদের ওপর ব্যবহারের বিচার চেয়েছেন। এখন তাকে হয়রানির উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে। আমরা অবিলম্বে তার মুক্তি চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪