সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

সাংবাদিক আকরাম উদ্দিনকে সম্মাননা প্রদান

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০৯:২০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০৯:২০:৪৯ পূর্বাহ্ন
সাংবাদিক আকরাম উদ্দিনকে সম্মাননা প্রদান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার ‘উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠন’র প্রতিনিধি সম্মেলনে গুণীজন সম্মাননা হিসেবে ‘সুরমা অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন সুনামগঞ্জের চার দশকের অভিজ্ঞ সাংবাদিক আকরাম উদ্দিন। সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সংগঠনটির তৃতীয় প্রতিনিধি সম্মেলনে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। টানা চার দশক ধরে নির্ভীক সাংবাদিকতা, সততা ও সংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় সুনামগঞ্জের সুহৃদ সমাজ তাকে এ সম্মাননা প্রদান করে। একই মাসে শহরের মুক্তারপাড়া এলাকায় সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তন এবং তার নিজ গ্রাম ইব্রাহীমপুরে পৃথক আয়োজনে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। পরবর্তীতে সুহৃদ সমাজের উদ্যোগে পুনরায় জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তাকে সম্মাননায় ভূষিত করা হয়। ‘উত্তর সুরমা স্বেচ্ছাসেবী সংগঠন’র প্রতিনিধি সম্মেলনে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের সহকারী অধ্যাপক (শিশু) ডা. আবুল কালাম, ডা. সাইফুল ইসলাম, ডা. নুরুজ্জামান সিফাত, ডা. এম এ মান্নান, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রশিদ আহমেদ, উত্তর সুরমা উন্নয়ন পরিষদের সদস্য সচিব ও শিক্ষক কে এম শামসুল আলম রাসেল, হোসেন আলী ফাউন্ডেশনের সভাপতি মো. ইউসুফ মিয়া, উত্তর সুরমা চাকরিজীবী পরিষদের সভাপতি মো. অহিদ মিয়া, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মো. শাহ আলম, জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি কাজী মো. মমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজনরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী