সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

‎পাগনার হাওরে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১১

  • আপলোড সময় : ২১-০৩-২০২৬ ০৫:৫৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০৮:৪৯:১৬ পূর্বাহ্ন
‎পাগনার হাওরে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১১
‎স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পাগনার হাওরে বাঁধ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
‎স্থানীয় সূত্রে জানা যায়, হাওরের পানি নিষ্কাশন নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে মতবিরোধ চলছে। সর্বশেষ গত কয়েকদিন টানা বৃষ্টিতে ফসলের জমিতে অতিরিক্ত পানি জমার কারনে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে শনিবার সকালে কাশিপুর গ্রামের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির আলী মেম্বারের নেতৃত্বে গ্রাম থেকে প্রায় ২০/২৫ জন লোকের দলবল নিয়ে শান্তিপুর গ্রামের পাশে থাকা বাঁধটি কাটতে গেলে পাশের গ্রাম শান্তিপুরের লোকজন বাঁধটি কাটতে নিষেধ করেন। বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় উভয়পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এতে আহত হয়েছেন শান্তিপুর গ্রামের সামিরুল ইসলাম (৩৩), রাফাত হোসেন (১৮) হানিফ মিয়া (৩৫) কিসমত (৩০), বাকি বিল্লাহ (৩৪), নূর মোহাম্মদ (৪০), মাসুদ (৩২), সানেয়ার হোসেন (৪৩), ‎অপরদিকে কাশিপুর গ্রামের আহত হয়েছেন, জসিম উদ্দিন (৩৫), আবুল হোসেন, আবুল কালাম (৩৫)। ‎সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত কাশিপুর গ্রামের ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ‎

কাশিপুর গ্রামের ইউপি সদস্য মো. আমির আলী বলেন, টানা বৃষ্টিপাতে নলচুন্নি হাওরে রোপণ করা ফসল পানিতে তলিয়ে গেছে। একই সঙ্গে শান্তিপুর গ্রামের কানাইখালী নদীতে একটি বাঁধ থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে পানি নামানোর জন্য তারা বাঁধ কাটতে গেলে স্থানীয়রা বাধা দেয়। একপর্যায়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন। অন্যদিকে শান্তিপুর গ্রামের কৃষক সানোয়ার হোসেন বলেন, পাঠামারা খালের বাঁধ না কেটে শুধুমাত্র কানাইখালী নদীর বাঁধ কাটা হলে শান্তিপুর গ্রামের বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে যাবে। তিনি জানান, ইউএনও উভয় বাঁধ কাটার নির্দেশ দিলেও একটি বাঁধ রেখে অন্যটি কাটতে আসায় তারা আপত্তি জানান। এতে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। ‎
এ বিষয়ে জামালগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক পঙ্কজ ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এখনো কোনো পক্ষই অভিযোগ করেনি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, পাঠামারা খাল ও কানাইখাল নদীর বাঁধ কেটে পানি নিষ্কাশনের জন্য উভয়পক্ষকে নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় সিদ্ধান্ত হয়েছে উভয় বাঁধটি কেটে পানি নিষ্কাশন করা হবে। কিন্তু পাঠামারা খালের বাঁধ আগে না কেটে কানাইখালীর বাঁধ কাটার জন্য একপক্ষ গেলে অন্যপক্ষ বাঁধা দেয়। এতে ঘটনাস্থলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এবিষয়ে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ