সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

জামালগঞ্জে মহিষ চুরির সন্দেহে আটক দুই ও মাংস জব্দ

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০৮:৫৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০৮:৫৫:১৭ অপরাহ্ন
জামালগঞ্জে মহিষ চুরির সন্দেহে আটক দুই ও মাংস জব্দ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে চুরি হওয়া মহিষের মাংস জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার থেকে জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে জবাই করা মাংস জব্দ করে জামালগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে বিবাদী অজ্ঞাত উল্লেখ করে জামালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন মহিষের মালিক তারা মিয়া। এর পরিপ্রেক্ষিতে জড়িত সন্দেহে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের খুরশিদ মিয়া ও তার দোকানের কর্মচারী গোপাল নামের দুইজনকে আটক করে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক পংকজ ঘোষ।
অভিযোগ সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার ভাগুয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে তারা মিয়ার তিনটি পালিত মহিষ রয়েছে। মহিষগুলো তার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। বুধবার সন্ধ্যায় ঘাস খাওয়ার জন্য মহিষগুলোকে জামালগঞ্জ উপজেলার হরিনগর সাকিনস্থ পুটিয়া গ্রামের নদীর দক্ষিণ পারে বেঁধে রেখে যান। বৃহস্পতিবার সকালে সেখানে গিয়ে দেখেন তার একটি মহিষ নেই। অনেক খোঁজাখুজির পর হারিয়ে যাওয়া মহিষের সন্ধান পাননি তিনি। পরে জানতে পারেন জামালগঞ্জ উত্তর ইউনিয়নের শরীফপুর গ্রামের পার্শ্ববর্তী হাওরের বাঁধে মহিষের মাথা ও চামড়া পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে কাটা মাথা ও চামড়া দেখে মহিষটি নিজের বলে চিহ্নিত করেন তারা মিয়া। তার অভিযোগের প্রেক্ষিতে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিষের মাথা ও চামড়া উদ্ধার করে। একপর্যায়ে সাচনা বাজারস্থ জামাল মিয়ার গোস্তের দোকান ও খুরশিদ মিয়ার রেস্টুরেন্টে এসে ফ্রিজে রাখা মহিষের মাংস জব্দ করা হয়। পরে অভিযুক্ত খুরশিদ মিয়া ও তার দোকানের কর্মচারী গোপালকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে জামাল মিয়া পলাতক থাকায় তাকে আটক করা যায়নি।
জামালগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক পংকজ ঘোষ বলেন, অভিযোগ পেয়ে বাদীসহ ঘটনাস্থলে গিয়ে মহিষের মাথা ও চামড়া উদ্ধার করা হয় এবং সাচনা বাজারে এসে সদৃশ্য মাংস জব্দ করার পাশাপাশি অভিযুক্ত দু’জনকে আটক করা হয়। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন