সুনামগঞ্জ , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৪:১৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৪:৩৩:২৩ অপরাহ্ন
‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি ছবিটি বুধবার হালির হাওরের উলুকান্দি-যতিন্দ্রপুর গ্রাম ও ছাতিধরা বিল সংলগ্ন এলাকা থেকে তোলা।
মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় টানা তিন দিনের মুষলধারে বৃষ্টি ও অস্বাভাবিক শিলাবৃষ্টিতে হাওরাঞ্চলের বোরো ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। একই সঙ্গে ফসলরক্ষা বাঁধগুলোও চরম ঝুঁকির মধ্যে রয়েছে, যা নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
‎উপজেলার হালির হাওর, পাগনার হাওর ও শনির হাওরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জেলার জামালগঞ্জ, মধ্যনগর, তাহিরপুর, জগন্নাথপুর ও ধর্মপাশা উপজেলাজুড়ে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, শিলাবৃষ্টির আঘাতে বোরো ধানের থোড় নষ্ট হয়ে গেছে এবং অনেক জায়গায় ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। ‎
বুধবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের কালীপুর, সদরকান্দি, কামিনীপুর, মমিনপুর, ইনসানপুর, উলুকান্দি ও যতিন্দ্রপুরসহ বিভিন্ন গ্রাম সংলগ্ন হালির হাওর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির পানিতে বিস্তীর্ণ জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ফসল রক্ষা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। নদীর পানি হাওরের চেয়ে বেশি থাকায় স্লুইসগেট খুলে পানি নিষ্কাশনেরও সুযোগ নেই।
ফলে দ্রুত জলাবদ্ধতা নিরসন না হলে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা।
‎হালির হাওরের কৃষক মনির হোসেন বলেন, ভারী বৃষ্টিতে আমার বোরো জমির অধিকাংশই পানির নিচে চলে গেছে। তাছাড়া স্লুইসগেটের কপাট লাগানোর আগেই পানি ঢুকেছে নদী থেকে। স্লুইসগেটের কপাটের দায়িত্বে থাকা ব্যাক্তির কাজে গাফলতি রয়েছে।
আরেক কৃষক শমসের আলী জানান, হাওরের প্রায় ৯৫ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। গত তিন দিনের বৃষ্টিতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। হাওরের মাঝখানে থাকা ছাতিধরা বিল থেকে পানি উপচে জমিতে ঢুকে পড়ছে। আমরা পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান চাই।

জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আক্কাস মুরাদ বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেছি। অনেক কৃষকের বোরো ফসল নষ্ট হয়েছে। তাৎক্ষণিকভাবে এই ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন। ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি প্রয়োজন। আমাদের মাননীয় সংসদ সদস্য বিষয়টি অবগত হয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন ভবিষ্যতে এধরণের দুর্যোগ মোকাবেলা করা যায় সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা গ্রহন করা হবে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর জানান, বিষয়টি আমরা নিয়মিত মনিটরিং করছি। এটি শুধু জামালগঞ্জ নয়, জেলার অন্যান্য হাওরেও একই পরিস্থিতি বিরাজ করছে। নদীর পানি বেশি থাকায় স্লুইসগেট খুলে পানি নিষ্কাশন করা যাচ্ছে না। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকার কোনো প্রণোদনা দিলে তা যাচাই-বাছাই করে দ্রুত বিতরণ করা হবে। ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি

দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি