সুনামগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন

সুনামগঞ্জে বিএনপির প্রতিশ্রুত উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে : নূরুল ইসলাম এমপি

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৫:১৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৫:১৩:৫৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জে বিএনপির প্রতিশ্রুত উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে : নূরুল ইসলাম এমপি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বিএনপির প্রতিশ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম। তিনি বলেন, ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং কৃষি কার্ড বিতরণ কার্যক্রম চালু হবে। মঙ্গলবার পলাশ ইউনিয়ন বিএনপির উদ্যোগে চৌরাস্তা কারেন্টের বাজার এলাকায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নূরুল ইসলাম এমপি বলেন, ১২ ফেব্রুয়ারির ভোটের পরপরই জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হতে শুরু করেছে। আমরা পর্যায়ক্রমে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। অনুষ্ঠানে কারেন্টের বাজার এলাকার পক্ষে স্বাগত বক্তব্য দেন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক স¤পাদক ও পলাশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনূর আলী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারক আহমদ লিলু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুর্শেদ মিয়া, জেলা বিএনপির সাবেক দপ্তর স¤পাদক জামাল উদ্দিন বাকের, জেলা যুবদল সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম রাজু, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, আব্দুল হাইসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতা হারুনুর রশিদ, অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, মোহন মিয়া বাচ্চু, মদিনা আখতার, আব্দুল কুদ্দুছ এবং পলাশ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও

বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও