স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে বিএনপির প্রতিশ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম। তিনি বলেন, ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং কৃষি কার্ড বিতরণ কার্যক্রম চালু হবে।
মঙ্গলবার পলাশ ইউনিয়ন বিএনপির উদ্যোগে চৌরাস্তা কারেন্টের বাজার এলাকায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নূরুল ইসলাম এমপি বলেন, ১২ ফেব্রুয়ারির ভোটের পরপরই জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হতে শুরু করেছে। আমরা পর্যায়ক্রমে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।
অনুষ্ঠানে কারেন্টের বাজার এলাকার পক্ষে স্বাগত বক্তব্য দেন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক স¤পাদক ও পলাশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনূর আলী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারক আহমদ লিলু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুর্শেদ মিয়া, জেলা বিএনপির সাবেক দপ্তর স¤পাদক জামাল উদ্দিন বাকের, জেলা যুবদল সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম রাজু, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, আব্দুল হাইসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতা হারুনুর রশিদ, অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, মোহন মিয়া বাচ্চু, মদিনা আখতার, আব্দুল কুদ্দুছ এবং পলাশ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।