সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ

ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১২:০৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১২:০৩:৪২ পূর্বাহ্ন
ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় সুনামগঞ্জ সদর উপজেলায় ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার (ইএইচআর) গ্রুপের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা স্বাস্থ্য প্রশিক্ষণ ভবনের হলরুমে এ কর্মশালা পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয়। কর্মশালার দুটি সেশনে উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ৫৪ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। সকাল সেশনে মোল্লাপাড়া ইউনিয়ন, কুরবাননগর ও লক্ষণশ্রী ইউনিয়নের এবং দুপুরের সেশনে কাঠইর, মোহনপুর ও গৌরারং ইউনিয়নের স্বেচ্ছাসেবীদের নিয়ে কর্মশালা পরিচালিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন শুকদেব সাহা ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য। এছাড়াও বিভিন্ন মেডিকেল অফিসার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ব্র্যাকের পক্ষ থেকে কর্মশালাটি পরিচালনা করেন এস.এম. তারিকুল ইসলাম। এসময় ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক শাহ আলম ও প্রোগ্রাম অর্গানাইজার আবুল হোসেন উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগসহ যে কোনো জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা প্রদান ও উদ্ধার কার্যক্রমে করণীয় বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ও তুলে ধরা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর