সুনামগঞ্জ , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ থেকে শিমুলবাগান যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হতাহত ‎জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ ‎পাগনার হাওরে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১১ জামালগঞ্জে মহিষ চুরির সন্দেহে আটক দুই ও মাংস জব্দ নিখোঁজের পর ধানক্ষেতে মিলল ৭ বছরের শিশুর লাশ, দোয়ারাবাজারে তোলপাড় ‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী

বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০১:৩৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০১:৩৬:৫৭ অপরাহ্ন
বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস জেলা প্রশাসন ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে পৃথকভাবে পালিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা কালেক্টরেট এলাকা প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অপরদিকে, দুপুর ২টায় দিবসটি উপলক্ষে জেলা ক্যাবের উদ্যোগে স্থানীয় ট্রাফিক পয়েন্ট থেকে আরেকটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের কালীবাড়ি পয়েন্টে গিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ীর কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক সমাবেশে মিলিত হয়। জেলা ক্যাবের সহসভাপতি মো. দিলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা ক্যাবের সাংগঠনিক স¤পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, সদস্য এমদাদুল হক শাহজাহান, মো. সেরুজ্জামান, ফারুক আহমদ, সাংবাদিক রেজাউল করিম, শিক্ষক রুহুল আমিন, মো. উস্তার আলী এবং সুনামগঞ্জ কিচেন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিল্লুর রহমান বাচ্চু। সমাবেশে বক্তারা ভোক্তা অধিকার সুরক্ষা, বাজার তদারকি জোরদার এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ