স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস জেলা প্রশাসন ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে পৃথকভাবে পালিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি জেলা কালেক্টরেট এলাকা প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অপরদিকে, দুপুর ২টায় দিবসটি উপলক্ষে জেলা ক্যাবের উদ্যোগে স্থানীয় ট্রাফিক পয়েন্ট থেকে আরেকটি র্যালি বের হয়। র্যালিটি শহরের কালীবাড়ি পয়েন্টে গিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ীর কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক সমাবেশে মিলিত হয়।
জেলা ক্যাবের সহসভাপতি মো. দিলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা ক্যাবের সাংগঠনিক স¤পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, সদস্য এমদাদুল হক শাহজাহান, মো. সেরুজ্জামান, ফারুক আহমদ, সাংবাদিক রেজাউল করিম, শিক্ষক রুহুল আমিন, মো. উস্তার আলী এবং সুনামগঞ্জ কিচেন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিল্লুর রহমান বাচ্চু।
সমাবেশে বক্তারা ভোক্তা অধিকার সুরক্ষা, বাজার তদারকি জোরদার এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।