সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ১২:৫৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ১২:৫৯:৫৫ অপরাহ্ন
মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক
স্টাফ রিপোর্টার :: দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মিজানুর রহমান চৌধুরী। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকা- ত্বরান্বিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। উল্লেখ্য, মিজানুর রহমান চৌধুরী ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বাড়ি ছাতক উপজেলার হায়দরপুর গ্রামে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক-দোয়ারাবাজার) তিনি বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। তবে মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। পরবর্তীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের বৃহত্তর স্বার্থে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ওই আসনে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক স¤পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা