স্টাফ রিপোর্টার ::
দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মিজানুর রহমান চৌধুরী।
রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকা- ত্বরান্বিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, মিজানুর রহমান চৌধুরী ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বাড়ি ছাতক উপজেলার হায়দরপুর গ্রামে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক-দোয়ারাবাজার) তিনি বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। তবে মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। পরবর্তীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের বৃহত্তর স্বার্থে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ওই আসনে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক স¤পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।