সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে পুলিশ হত্যা মামলার আবেদন খারিজ

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১০:২১:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১০:২১:৩৭ পূর্বাহ্ন
আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে পুলিশ হত্যা মামলার আবেদন খারিজ
সুনামকণ্ঠ ডেস্ক :: জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে ১২ পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে যাত্রাবাড়ি থানার ওসি আবুল হোসেনের ছোট ভাই জালাল হোসেন মামলার আবেদন করেন। তবে আদালত মামলা আমলে না নিয়ে খারিজ করে দিয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী অনিক দেওয়ান। মামলায় আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছিল তাদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, নুসরাত তাবাসসুম, উসামা ফাতেমা, আরিফ সোহেল। এ বিষয়ে জানতে মামলার বাদী জালালের দেওয়া নাম্বারটিতে ফোন দিলে তা ব্যবহৃত হচ্ছেনা বলে জানা গেছে। এছাড়াও সংশ্লিষ্ট আদালতের পেশকার আব্দুল্লাহ জুয়েলেকে বারবার ফোন দিয়েও পাওয়া যায়নি। মামলায় অভিযোগ করা হয়, জুলাই আন্দোলনের শেষ দিন অর্থাৎ ৫ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে আসিফ মাহমুদের নেতৃত্বে যাত্রাবাড়ি থানার সামনে অন্তত ৭-৮ টি গাড়ি পুড়িয়ে মালামাল লুট করা হয়। হামলা, ভাঙচুর করে থানা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। একপর্যায়ে পুলিশ সদস্যদের মারধর করে এবং সরকারি গুরুত্বপূর্ণ নথিতে আগুন লাগিয়ে দেয়। ওইখানে থাকা আসিফ মাহমুদ এবং তার সহকারীদের সহযোগিতায় ওসি আবুল হোসেনসহ ১২ জন কুপিয়ে হত্যা করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪