সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কাজ শেষ কবে?

  • আপলোড সময় : ২০-০৯-২০২৪ ১০:০৬:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৪ ১০:০৬:২৪ পূর্বাহ্ন
ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কাজ শেষ কবে?
সুনামকণ্ঠ ডেস্ক :: এক বছরে বন্দরের কাজের অগ্রগতি বেড়েছে মাত্র শূন্য দশমিক ৫৫ শতাংশ। ঢিমেতালে চলছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ কাজ। ২০২৩ সালে বিমানবন্দর সম্প্রসারণ কাজের অগ্রগতি ছিল ২২ শতাংশ। একবছর পরে এসে দাঁড়িয়েছে ২২ দশমিক ৫৫ শতাংশে। অর্থাৎ এক বছরে কাজের অগ্রগতি বেড়েছে মাত্র শূন্য দশমিক ৫৫ শতাংশ। এ অবস্থায় নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের ৭ নভেম্বর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পটি অনুমোদন দেয় সরকার। প্রথম দফায় ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত কাজের মেয়াদ ধরা হয়। ২০২০ সালের ২৭ আগস্ট প্রকল্পের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ (বিইউসিজি)। কিন্তু কাজ শুরুর পর নকশায় ত্রুটি ধরা পড়ে। কোরিয়ান প্রতিষ্ঠান ইয়োসিন-হিরিম জেবি দিয়ে করানো সেই ভুল নকশায় কাজ হলে আন্তর্জাতিক বিমানবন্দরটির সক্ষমতা আরও কমে যাবে। পণ্য পরিবহনেও দীর্ঘদিনের জটিলতাসহ পোহাতে হবে নানা ভোগান্তি। তাই নতুন করে নকশা পরিকল্পনা করে কাজের মেয়াদ আরও বাড়ায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দুই দফা বাড়িয়ে এর মেয়াদ ধরা হয় ২০২৩ সালের ২৭ মে পর্যন্ত। তবুও শেষ হয়নি। তৃতীয় দফায় মেয়াদ বাড়িয়ে নেওয়া হয়েছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু প্রকল্পের নতুন মেয়াদের একবছর পরে এসে কাজের অগ্রগতি বেড়েছে মাত্র শূন্য দশমিক ৫৫ শতাংশ। এ অবস্থায় শনিবার (১৪ সেপ্টেম্বর) কাজের অগ্রগতি দেখতে সিলেটে আসেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। পরিদর্শনকালে তিনি প্রকল্পটির সুপারভিশন পরামর্শক প্রতিষ্ঠান সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতিবিনিময় করেন তিনি। এসময় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ২০২০ সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ এখন পর্যন্ত ২২.৫৫ শতাংশ শেষ হয়েছে। এটি আশাব্যঞ্জক সত্যি। প্রকল্পটির মেয়াদ ২০২৫ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আশা করা হচ্ছে এই সময়ের মধ্যে পুরোদমে টিমওয়ার্ক করলে কাজ শেষ হয়ে যাবে। বড়জোর আরও ছয় মাস বেশি লাগতে পারে। তিনি আরও বলেন, ছাত্র-জনতা আমাদের একটি নতুন দেশের স্বপ্ন দেখিয়েছে। আশা করছি এখন আমরা সবাই মিলে অনেক কিছু করতে পারবো, দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। বেবিচক চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের নির্দেশে বড় বড় প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে আমরা শুরু করছি। এরমধ্যে একটি ওসমানী বিমানবন্দরের কাজ। আমি আগে দায়িত্বে ছিলাম না। তাই আগে কী হয়েছে সে বিষয়ে মন্তব্য করতে পারছি না। তবে এবার এই কাজের জবাবদিহিতা থাকবে। বিমানবন্দরের জমি অধিগ্রহণ নিয়ে কিছু জটিলতা রয়েছে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, বিমানবন্দরের আশপাশের কিছু জমি এখনো আমাদের হাতে আসেনি। জমি অধিগ্রহণের কাজ চলছে। নকশায়ও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্রকল্পের কাজটি শেষ হয়ে গেলে উন্নত দেশগুলোর মতো এটি একটি অত্যাধুনিক বিমানবন্দরে রূপ নেবে। মেয়াদ বাড়ায় প্রকল্প ব্যয় বাড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান আগে যে বাজেট দিয়েছে, এখন সেই বাজটে থাকবে বলে মনে হচ্ছে না। সময় বেড়েছে বাজেটও কিছুটা বাড়তে পারে। তবে কী পরিমাণ ব্যয় বাড়বে তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক