সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ নিহত

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৪:৩৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৪:৩৩:১৯ পূর্বাহ্ন
জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ নিহত
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরাফাত ইসলাম (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সোনালী ব্যাংক সংলগ্ন শফিকুল ইসলামের বাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত ইসলাম উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের ফাইজুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলামের বাসায় বিয়ের অনুষ্ঠানের জন্য তিনতলায় ডেকোরেশনের আলোকসজ্জার কাজ করছিলেন আরাফাত। ঝাড়বাতি স্থাপনের সময় বিদ্যুতের মেইন লাইনে শর্টসার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী জানান, বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স