স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরাফাত ইসলাম (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সোনালী ব্যাংক সংলগ্ন শফিকুল ইসলামের বাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত ইসলাম উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের ফাইজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলামের বাসায় বিয়ের অনুষ্ঠানের জন্য তিনতলায় ডেকোরেশনের আলোকসজ্জার কাজ করছিলেন আরাফাত। ঝাড়বাতি স্থাপনের সময় বিদ্যুতের মেইন লাইনে শর্টসার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী জানান, বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।