সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১২:৪১:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১২:৪১:৫২ পূর্বাহ্ন
পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরসহ সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় প্রথমে বনফুল-এর একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর সিটি ফার্মেসিকে এক ভোক্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। দুপুরে শহরের কাজির পয়েন্ট এলাকায় একটি পাইকারি কলার দোকানে গিয়ে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। সেখানে অশোক বিশ্বাস নামের এক পাইকারি কলা ব্যবসায়ীর কলার গুদামে অভিযান পরিচালনা করে কৃত্রিম উপায়ে কলা পাকানোর প্রমাণ পাওয়ায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে প্রিয়াঙ্গন মার্কেট এলাকায় সিম্পল শোরুমে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার। সেখানে ডিসকাউন্টে কাপড় বিক্রি করা হয়। কিন্তু ক্রয়মূল্য দেখাতে ব্যর্থ হওয়ায় ওই প্রতিষ্ঠানকেও ২ হাজার টাকা জরিমানা করা হয়। বেলা ১টার দিকে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্ট এলাকার মেসার্স তাওসিফ গ্যাস হাউস নামের প্রতিষ্ঠানে মূল্য তালিকা না পাওয়ায় ২ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প