সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে তরুণ গ্রেফতার

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১২:২৭:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১২:২৭:৩৫ পূর্বাহ্ন
চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে তরুণ গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলায় প্রথম শ্রেণির এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ভুট্টাখেতে নিয়ে নির্যাতনের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত বিল্পব (২০) নামে এক যুবককে আটক করা হয়। সে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের কাঁচা ষোলঘর গ্রামের বাসিন্দা এবং তার পিতা রইছ মিয়া। অভিযোগে জানা গেছে, ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ওই ছাত্রীকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি ভুট্টাখেতে নিয়ে গিয়ে নির্যাতন করে বিপ্লব। ঘটনার পর শিশুটির মা সন্তানকে সঙ্গে নিয়ে সুনামগঞ্জ সদর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে সুরমা ইউনিয়নের কাঁচা ষোলঘর এলাকা থেকে অভিযুক্ত বিল্পবকে পুলিশ গ্রেফতার করে। এদিকে নির্যাতিত শিশুটিকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা