সুনামগঞ্জ , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রায় ৪০০ ধান কাটার মেশিন বিকল, সময়মতো ধান কর্তনে দুশ্চিন্তায় কৃষক

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৮:২৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৮:২৯:৫৯ অপরাহ্ন
প্রায় ৪০০ ধান কাটার মেশিন বিকল, সময়মতো ধান কর্তনে দুশ্চিন্তায় কৃষক
শহীদনূর আহমেদ::
বোরো মৌসুম ঘনিয়ে আসায় কৃষি যন্ত্রপাতি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন হাওরাঞ্চলের কৃষকরা। জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৪০০টি ধান কাটার মেশিন বিকল হয়ে পড়ায় সময়মতো ধান কর্তন নিয়ে সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে, বিগত সময়ে কৃষি বিভাগের উদ্যোগে ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন হারভেস্টার ও রিপার মেশিন সরবরাহ করা হয়েছিল। এসব আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের ফলে অল্প সময়ে ধান কাটা সম্ভব হওয়ায় হাওরাঞ্চলের কৃষিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। তবে দুই থেকে তিন মৌসুম ব্যবহারের পর অনেক মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ব্যয়বহুল যন্ত্রপাতি মেরামতের জন্য দক্ষ প্রকৌশলী ও প্রয়োজনীয় সেবার অভাবে অনেক মেশিনই অচল হয়ে পড়েছে। ফলে আসন্ন বোরো ধান কাটার মৌসুমে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
হাওরপাড়ের কৃষকরা জানান, সময়মতো বিকল মেশিনগুলো সচল করা না গেলে ধান কর্তনে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ভর্তুকি মূল্যে জেলার কৃষকদের মধ্যে সহস্রাধিক ধান কাটার মেশিন সরবরাহ করা হয়েছিল। এর মধ্যে ৮৭৬টি কম্বাইন হারভেস্টার রয়েছে। বর্তমানে এর মধ্যে সচল রয়েছে ৫৭০টি এবং ৩০৬টি বিভিন্ন কারণে অচল হয়ে গেছে। অচল মেশিনগুলোর মধ্যে ১৩০টি মেরামতযোগ্য এবং ১৭৬টি স¤পূর্ণ মেরামতের অযোগ্য বলে জানা গেছে। অন্যদিকে জেলার ১২টি উপজেলায় মোট ২১৯টি রিপার মেশিন রয়েছে। এর মধ্যে সচল রয়েছে ১৪৬টি, মেরামতযোগ্য ৪৫টি এবং ২৮টি মেশিন সম্পূর্ণ অচল হয়ে গেছে। কৃষি বিভাগ জানিয়েছে, যেসব মেশিন মেরামতযোগ্য সেগুলো দ্রুত সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, চলতি মৌসুমে সুনামগঞ্জে ২ লাখ ২৩ হাজার ৫০৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হওয়ার লক্ষ্যমাত্রা ধরা হলেও বাস্তবে ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১৪ লাখ মেট্রিক টন। আমরা আশা করছি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে।
তিনি আরও বলেন, ধান কাটার মৌসুম ঘনিয়ে আসায় আমরা কৃষি যন্ত্রপাতির অবস্থা পর্যবেক্ষণ করছি। অনেক পুরোনো যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। যেসব মেশিন মেরামতযোগ্য, সেগুলো দ্রুত সচল করার চেষ্টা চলছে। যন্ত্রপাতি বিকল থাকায় কিছুটা সমস্যা দেখা দিতে পারে, তবে এর প্রভাব কতটা হবে তা সময়ই বলে দেবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি

দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি