মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
সুনামগঞ্জের জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে জামালগঞ্জ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আলা রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আয়াতুল্লাহ বেহেশতী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. শরিয়ত উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাম কুমার সাহা, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়া। ইফতার পূর্ববর্তী সময়ে মাওলানা নূরুউদ্দিন ধর্মীয় ব্যাপারে আলোচনা করেন।
এসময় তিনি বলেন, মাহে রমজান আমাদের ইসলামিক জীবনে এক বড় পাওয়া। এই রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে। তাই এ মাসই হলো রহমত, বরকত আর নাজাতের মাস।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল
- আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০২:৪৫:১১ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০২:৪৬:১০ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ