‎জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০২:৪৫:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০২:৪৬:১০ অপরাহ্ন
‎মো. বায়েজীদ বিন ওয়াহিদ:: ‎
সুনামগঞ্জের জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎
রবিবার সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে জামালগঞ্জ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো: শহিদুল ইসলামের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আলা রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আয়াতুল্লাহ বেহেশতী। ‎
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. শরিয়ত উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব। ‎এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাম কুমার সাহা, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়া। ‎ইফতার পূর্ববর্তী সময়ে মাওলানা নূরুউদ্দিন ধর্মীয় ব্যাপারে আলোচনা করেন।
এসময় তিনি বলেন, মাহে রমজান আমাদের ইসলামিক জীবনে এক বড় পাওয়া। এই রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে। তাই এ মাসই হলো রহমত, বরকত আর নাজাতের মাস।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com