স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় পলাতক ছিলেন বলে পুলিশ জানায়।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো বন্দে আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার
- আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১০:৫৪:১৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১০:৫৫:১৩ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ