বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১০:৫৪:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১০:৫৫:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় পলাতক ছিলেন বলে পুলিশ জানায়।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো বন্দে আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com