সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

‎জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৭:৪৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৭:৪৯:১৯ অপরাহ্ন
‎জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় রাজমিস্ত্রীর কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সাচনাবাজার ইউনিয়নের পলক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ‎
নিহত কিশোরের নাম আদিল (১৫)। সে ওই গ্রামের মৃত আশিক নূরের ছেলে। ‎
পারিবারিক সূত্রে জানা গেছে, আদিল স্থানীয়ভাবে রাজমিস্ত্রীর জোগালির কাজ করত। বৃহস্পতিবার সকালে কর্মস্থলে একটি বাড়ির উঠানে বেঁকে যাওয়া রড সোজা করার সময় সে রডটি উপরের দিকে তোলে। এ সময় অসাবধানতাবশত রডটি ওপর দিয়ে যাওয়া ৩৩ কেভি বিদ্যুতের তারে স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‎ঘটনার সময় তার সঙ্গে কাজে থাকা আরেক যুবকও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও আশঙ্কামুক্ত বলে জানা গেছে। ‎
এব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আদিল দশম শ্রেনীর একজন শিক্ষার্থী ছিলেন। তার বাবার মৃত্যুর পর পরিবারের অভাব অনটন ঘোচাতে লেখাপড়ার পাশাপাশি রাজমিস্ত্রীর কাজ করে পরিবারের হাল ধরেছিলেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, আমি এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন