সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই

আবাবিল যাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১০:০২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১০:০২:২৭ পূর্বাহ্ন
আবাবিল যাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ‘আবাবিল যাকাত ম্যানেজমেন্ট’। বুধবার (৪ মার্চ) দুপুরে শহরের কাজীর পয়েন্ট সংলগ্ন এলাকায় মোট ৯৬ জন সুবিধাভোগীর হাতে ইফতারের বিশেষ প্যাকেট তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাবিল নুরানি শিশু একাডেমির চেয়ারম্যান হাফিজ মাওলানা নুর হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন মুফতি মুবাশ্বির আলী। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. আলী আকবর, ক্রীড়া সংগঠক জিএম তাশহিজ, আবাবিল শিক্ষা প্রতিষ্ঠানের সদস্য সচিব শহিদুল ইসলাম, সাংবাদিক আল হেলাল, সাংবাদিক বুরহান উদ্দিন, মাহফুজুর রহমান সজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হয়। আবাবিল যাকাত ম্যানেজমেন্টের এ উদ্যোগ ভ্রাতৃত্ব ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা সমাজের সামর্থ্যবানদের আরও বেশি করে অভাবী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স