স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ‘আবাবিল যাকাত ম্যানেজমেন্ট’। বুধবার (৪ মার্চ) দুপুরে শহরের কাজীর পয়েন্ট সংলগ্ন এলাকায় মোট ৯৬ জন সুবিধাভোগীর হাতে ইফতারের বিশেষ প্যাকেট তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাবিল নুরানি শিশু একাডেমির চেয়ারম্যান হাফিজ মাওলানা নুর হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন মুফতি মুবাশ্বির আলী।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. আলী আকবর, ক্রীড়া সংগঠক জিএম তাশহিজ, আবাবিল শিক্ষা প্রতিষ্ঠানের সদস্য সচিব শহিদুল ইসলাম, সাংবাদিক আল হেলাল, সাংবাদিক বুরহান উদ্দিন, মাহফুজুর রহমান সজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হয়। আবাবিল যাকাত ম্যানেজমেন্টের এ উদ্যোগ ভ্রাতৃত্ব ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা সমাজের সামর্থ্যবানদের আরও বেশি করে অভাবী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।