সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন

পাড় কেটে বালু উত্তোলন : ড্রেজার ও বাল্কহেডসহ ৩ জনকে ধরিয়ে দিল জনতা

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৪:৪১:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৪:৪২:৫৭ পূর্বাহ্ন
পাড় কেটে বালু উত্তোলন : ড্রেজার ও বাল্কহেডসহ ৩ জনকে ধরিয়ে দিল জনতা
স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামে সুরমা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ তিনজনকে আটক করে নৌ-পুলিশের হাতে তুলে দিয়েছেন বিক্ষুব্ধ স্থানীয় জনতা। মঙ্গলবার দুপুরে সোনাপুর গ্রামের সুরমা নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সরকারি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের নাম ভাঙিয়ে জেলা প্রশাসনের অনুমতির কাগজ দেখিয়ে একটি চক্র নির্ধারিত স্থানের বাইরে নদীর পাড় কেটে বালু উত্তোলন করছিল। এতে করে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জিও ব্যাগ ফেলে নদী ভাঙন ঠেকানোর সরকারি প্রচেষ্টা ব্যাহত হচ্ছে এবং স্থানীয় গ্রামগুলো চরম ঝুঁকির মুখে পড়ছে। ড্রেজার চালকদের ভাষ্যমতে, আমবাড়ি বাজার এলাকার নুর নামের এক ব্যক্তি এই অবৈধ বালু উত্তোলনের নেপথ্যে রয়েছেন, যিনি ভুয়া কাগজ দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। নূরপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, এই অবৈধ বালুখেকো সিন্ডিকেটের তা-বে নূরপুর ও সোনাপুর গ্রাম এখন নদী ভাঙ্গনে বিলীন হওয়ার পথে। এর আগেও একাধিকবার প্রশাসন এদের বিরুদ্ধে মামলাসহ জেল জরিমানা করেছে। কিন্তু দেখা যায় কয়েকদিন বন্ধ থাকার পর আবারও তারা পুনরায় নদীর পাড় কেটে বালু উত্তোলন করা শুরু করে। ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে; বর্তমানে বিষয়টি গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স