সুনামগঞ্জ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন
দোয়ারাবাজারে বিষমুক্ত সবজির বাম্পার ফলন

সংরক্ষণের অভাবে ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১০:২০:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১০:৩১:৩৪ পূর্বাহ্ন
সংরক্ষণের অভাবে ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা
আশিস রহমান::
দোয়ারাবাজার উপজেলার সদর, সুরমা, বাংলাবাজার ও দোহালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকাসহ বিস্তীর্ণ হাওরজুড়ে এখন সবুজের সমারোহ। যেদিকে চোখ যায়, কেবল বিষমুক্ত সতেজ সবজির হাতছানি। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় শিম, লাউ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, কাঁচা মরিচ সহ নানা জাতের শীতকালীন সবজির বা¤পার ফলন হয়েছে। সরেজমিনে উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুরে কানলার হাওরপাড়ে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে কৃষকদের। কেউ গাছ থেকে টমেটো তুলছেন, কেউ বাঁধাকপি সংগ্রহ করছেন, আবার কেউ নিবিড়ভাবে করছেন ফসলের পরিচর্যা। কৃষকদের এই কর্মযজ্ঞে পিছিয়ে নেই বাড়ির নারী ও শিশুরাও; পরিবারের সকলে মিলেই হাসি মুখে কাজ করছেন ফসলের মাঠে। তবে ফলন ভালো হলেও কৃষকদের দুশ্চিন্তায় ফেলেছে সবজি সংরক্ষণের অব্যবস্থাপনা। পচনশীল এসব পণ্য দ্রুত বাজারজাত করতে না পারলে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে পানির দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।
স্থানীয় কৃষকরা আক্ষেপ করে জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড়ভাঙা খাটুনি আর পুঁজি বিনিয়োগ করে তারা সফলভাবে ফসল উৎপাদন করেও লাভবান হতে পারছেন না। চলতি মৌসুমে বাম্পার ফলন হলেও কেবল হিমাগারের অভাবে এবং পচনশীল সবজি মজুত করতে না পেরে পানির দরে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। সবজি সংরক্ষণের সঠিক ব্যবস্থা না থাকায় মধ্যস্বত্বভোগীদের কাছে সস্তায় পণ্য ছেড়ে দিতে হচ্ছে। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক সবজি চাষীরা।
কৃষকদের দাবি, সরকারিভাবে যদি সবজি সংরক্ষণের ব্যবস্থা করা হতো কিংবা বাজারজাতকরণে বিশেষ সহায়তা পাওয়া যেত, তবে তারা ন্যায্য মূল্য পেতেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষাবাদে উৎসাহিত হতেন।
সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের সবজি চাষি দ্বীন ইসলাম বলেন, বাজারে সবজির দাম কমে গেলে আমরা তা ধরে রাখতে পারি না; সংরক্ষণ করার ব্যবস্থা থাকলে কয়েক দিন পর ভালো দামে বিক্রি করা যেত, কিন্তু এখন পচে যাওয়ার ভয়ে আড়তদারদের দেওয়া নামমাত্র দামেই সব তুলে দিতে হচ্ছে।
একই এলাকার কৃষক জসীম উদ্দিন আক্ষেপ করে জানান, অনেক সময় পরিবহন খরচ না ওঠায় মাঠের সবজি মাঠেই পচে নষ্ট হয়, যা তাদের ঋণের বোঝা আরও বাড়িয়ে দিচ্ছে।
শান্তিপুর গ্রামের আবাদি কৃষক নেতা আব্দুল আওয়াল বলেন, এই অঞ্চলে একটি সরকারি বা বেসরকারি হিমাগার স্থাপন করা গেলে হাওরপাড়ের কৃষি অর্থনীতিতে আমূল পরিবর্তন আসত, কৃষকরা ন্যায্যমূল্য পেতেন এবং স্থানীয় বাজারে চাহিদামাফিক বিষমুক্ত সতেজ সবজির সরবরাহ নিশ্চিত করা যেতো।
এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ তৌফিক হোসেন খান বলেন, সবজি সংরক্ষণ করতে না পারার কারণে আমাদের প্রান্তিক চাষিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একটি স্থায়ী হিমাগার নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করব। এছাড়াও দোয়ারাবাজারে অনেক প্রবাসী উদ্যোক্তা আছেন। তাদেরকে আহবান জানাই আপনারা এলাকায় বিনিয়োগ করে ব্যক্তি উদ্যোগে হিমাগার স্থাপন করলে নিজেরাও লাভবান হতে পারবেন অন্যদিকে এখানে সবজি সংরক্ষণ করে স্থানীয় কৃষকেরাও লাভবান হতে পারবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী