সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

তাহিয়া একাডেমির উদ্যোগে চারটি গ্রামে গবাদিপশুর চিকিৎসা ও টিকাদান কর্মসূচি

  • আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৮:২৯:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৮:২৯:৫৮ পূর্বাহ্ন
তাহিয়া একাডেমির উদ্যোগে চারটি গ্রামে গবাদিপশুর চিকিৎসা ও টিকাদান কর্মসূচি
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের চারটি গ্রামে গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা, প্রতিকার ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সাতগাঁও, অনন্তপুর, বসন্তপুর ও বাগুয়া গ্রামে এ কর্মসূচি আয়োজন করা হয়। তাহিয়া একাডেমি ও আদর্শ ভেটেরিনারি ফার্মেসির যৌথ উদ্যোগে এবং বিশ্বম্ভরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে এ সেবা প্রদান করা হয়। কর্মসূচিতে ভিএফএ মোহাম্মদ আলমগীর হোসেন, এলএফএ নিলয় তালুকদার ও এফএ/এআই নিলয় কুমার ভদ্র স্থানীয় খামারিদের গবাদিপশুকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, রোগ প্রতিরোধ বিষয়ক পরামর্শ এবং সরকারি মূল্যে প্রয়োজনীয় টিকা প্রদান করেন। এ উপলক্ষে তাহিয়া একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক, উদ্যোক্তা ও সাংবাদিক শফিউল আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আদর্শ ভেটেরিনারি ফার্মেসির স্বত্বাধিকারী আল মামুন, ভিএফএ মোহাম্মদ আলমগীর হোসেন, এলএফএ নিলয় তালুকদার ও এফএ/এআই নিলয় কুমার ভদ্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, গবাদিপশু দেশের গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। খামারিদের জীবিকা ও অর্থনৈতিক সম্ভাবনা অনেকাংশে পশুর সুস্থতার ওপর নির্ভরশীল। কিন্তু সচেতনতার অভাব ও সময়মতো চিকিৎসা না পাওয়ায় অনেক সময় পশুর মৃত্যু ঘটে বা উৎপাদন কমে যায়। এ ধরনের সেবামূলক কার্যক্রমের মাধ্যমে খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং পশুস¤পদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। তারা আরও জানান, ভবিষ্যতেও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় এ ধরনের সেবা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। স্থানীয়রা এ উদ্যোগের জন্য তাহিয়া একাডেমির প্রতিষ্ঠাতা শফিউল আলমকে ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি