সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

কুশিয়ারার তীর কেটে মাটি বিক্রির হিড়িক

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৬:৪১:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৬:৪১:১২ পূর্বাহ্ন
কুশিয়ারার তীর কেটে মাটি বিক্রির হিড়িক
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের নামে কুশিয়ারা নদীর তীর কেটে সাবাড় করা হচ্ছে। অবাধে বাড়ি বাড়ি নিয়ে মাটি বিক্রির হিড়িক পড়েছে। বাঁধের নামে মাটি বিক্রির ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। তা দেখার যেন কেউ নেই। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলইতলি গ্রাম এলাকায়। এ অঞ্চলে ২৩নং প্রকল্পের আওতায় খ- খ- বাঁধের কাজ পান পাইলগাঁও ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজমুদ্দীন। গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, অলইতলি গ্রাম এলাকায় অবস্থিত কুশিয়ারা নদী তীরের মাটি এস্কেভেটর মেশিন দিয়ে কেটে ডামট্রাক দিয়ে নেয়া হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে মেশিনের চালকসহ অন্যরা বলেন, আমরা সরকারি বেড়িবাঁধের জন্য মাটি কাটছি। কিছুক্ষণ পরে দেখা যায়, এসব ডামট্রাকের মাটি অলইতলি গ্রামের মহিম খাঁ’র বসতবাড়িতে ফেলা হচ্ছে। এটা কি বেড়িবাঁধ এমন প্রশ্নের জবাব দেননি ডামট্রাকের চালক। পরে গ্রামের অনেকের সাথে কথা হলে নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, অনেক আগ থেকেই বেড়িবাঁধের নামে নদীপাড় কেটে মাটি এনে মানুষের বাড়ি বাড়ি নিয়ে বিক্রির ব্যবসা চলছে। এদিকে, ঘটনাস্থলে যাওয়ার আগে কথা হয় ২৩নং প্রকল্প সভাপতি ও পাইলগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজমুদ্দীনের সাথে। তিনি বলেন, বাঁধে গিয়ে কাজ দেখুন। পরে নদী কেটে মাটি বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বাঁধের মাটি বিক্রির বিষয়টি আমি জানি না। তা হলে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কর্মকর্তা শেখ ফরিদ জানান, সরেজমিনে দেখে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। হাওর বাঁচাও আন্দোলন, জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুল জানান, নদীর তীর কেটে মাটি বিক্রি বন্ধ করতে হবে। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার দাবি জানাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু