সুনামগঞ্জ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন মনোনয়নবঞ্চিতরা

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৮:০৩:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৮:০৩:৩৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন মনোনয়নবঞ্চিতরা
স্টাফ রিপোর্টার :: আসন্ন জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের শেষ জনসভায় ভোট চাইলেন মনোনয়নবঞ্চিত সবাই। তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কামরুলকে বিজয়ী করার আহ্বান জানান। সব বিভেদ ভুলে গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিতে উপস্থিত সবাইকে আহ্বান জানান। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার হাইস্কুল মাঠে আয়োজিত এই নির্বাচনী জনসভায় এই আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থী আনিসুল হক, ব্যারিস্টার হামিদুল হক লিটন, সালমা নজির ও নিজাম উদ্দিন ধানের শীষের পক্ষে কামরুলকে ভোট দেওয়ার আহ্বান জানান। এই বক্তারা সবাই এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কামরুজ্জামান কামরুলের শেষ নির্বাচনী জনসভায় নির্বাচনী এলাকার হাজার হাজার নেতাকর্মী ও ভোটাররা উপস্থিত ছিলেন। মনোনয়নবঞ্চিত মো. আনিসুল হক বলেন, আমি প্রাথমিক মনোনয়ন পেয়েছিলাম। পরে কামরুল মনোনয়ন পান। এখন আগামীর সুন্দর বাংলাদেশের জন্য, উন্নয়নের জন্য জাতীয়তাবাদী শক্তি ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কামরুলকে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। অপর মনোনয়নবঞ্চিত সালমা নজির বলেন, ধানের শীষ উন্নয়নের প্রতীক। কামরুলকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। ধানের শীষ মানেই উন্নয়ন, সম্প্রীতি ও অগ্রযাত্রা। দেশকে এগিয়ে নিতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অপর মনোনয়নবঞ্চিত ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন বলেন, ধানের শীষ আমরা চেয়ে পাইনি। এতে ক্ষোভ নেই। আমাদের প্রার্থী কামরুল। তাকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। অবহেলিত এলাকার উন্নয়ন করতে হবে। অপর মনোনয়নবঞ্চিত নিজাম উদ্দিন বলেন, ধানের শীষ কামরুল ভাইয়ের হাতে। তাকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে নির্বাচিত করে গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় শরিক হতে হবে। নির্বাচনী শেষ জনসভায় এভাবে মনোনয়নবঞ্চিত নেতারা কামরুজ্জামান কামরুলের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ স¤পাদক খসরুামান, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাদির আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম হেলাল প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক