সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

প্রাথমিক শিক্ষক নিয়োগে সর্বোচ্চ সাফল্য সুনামগঞ্জে, উত্তীর্ণ ৬৩৫ জন

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৮:০০:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৮:০০:২৫ পূর্বাহ্ন
প্রাথমিক শিক্ষক নিয়োগে সর্বোচ্চ সাফল্য সুনামগঞ্জে, উত্তীর্ণ ৬৩৫ জন
স্টাফ রিপোর্টার :: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার রাতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করে এ ফল প্রকাশ করে। জেলা ভিত্তিক ফলাফলে দেখা গেছে, সারা দেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী উত্তীর্ণ হয়েছেন সুনামগঞ্জ জেলা থেকে। এ জেলা থেকে মোট ৬৩৫ জন প্রার্থী সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, যা দেশের অন্য সব জেলার তুলনায় সর্বোচ্চ। প্রকাশিত ফলাফলে ৬১টি জেলার উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর উল্লেখ করা হয়েছে। সুনামগঞ্জের পর চট্টগ্রাম জেলা থেকে ৫৫১ জন, কুমিল্লা থেকে ৫০৮ জন, কুড়িগ্রাম থেকে ৪৯৩ জন, সিলেট থেকে ৪৭৯ জন এবং দিনাজপুর থেকে ৪৮১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম প্রার্থী উত্তীর্ণ হয়েছেন মাদারীপুর জেলা থেকে। এ জেলা থেকে মাত্র ৭৪ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। ফলাফল অনুযায়ী, মৌলভীবাজারে ৩৬৫ জন, হবিগঞ্জে ২৪২ জন, নেত্রকোণায় ১৭৬ জন, কিশোরগঞ্জে ২৭৫ জন এবং ময়মনসিংহে ২৫৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ২২ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ সালের মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ ও ডোপটেস্ট রিপোর্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। স্বাস্থ্য সনদে কেউ নিয়োগের অযোগ্য হিসেবে চিহ্নিত হলে তাকে নিয়োগের জন্য বিবেচনা করা হবে না। এ ছাড়া নির্বাচিত প্রার্থীদের ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে পরিচিতি যাচাই ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের জন্য সশরীরে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত থাকতে হবে। এ সময় প্রার্থীদের সব শিক্ষাগত সনদের মূলকপি, জাতীয় পরিচয়পত্র, তিন কপি পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম, স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ, ডোপটেস্ট রিপোর্ট এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা সনদ সঙ্গে আনতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু