জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সভা
- আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৯:৫৭:৫৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৯:৫৭:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকার ইপিআই ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আওতাধীন জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের কো-অর্ডিনেটর ডা. রাজেশ সিংহ মিথুন এবং জেলা এস.আর.এইচ.আর কো-অর্ডিনেটর ডা. পূজা সাহা।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, সরকারী কর্মকর্তা দ্বিগেন্দ্র পুরকায়স্থ ও মোস্তাফিজুর রহমান।
ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির অফিসার এস. এম. তরিকুল ইসলাম সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বাড়াতে হবে। সবাইকে নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে।
তারা বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। খাল-বিল, নদী-নালা দখলমুক্ত করে খনন করতে হবে এবং শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জরুরি। বক্তারা আরও বলেন, বন উজাড় করা যাবে না; বরং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাড়াতে হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ