জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সভা

আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৯:৫৭:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৯:৫৭:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকার ইপিআই ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আওতাধীন জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের কো-অর্ডিনেটর ডা. রাজেশ সিংহ মিথুন এবং জেলা এস.আর.এইচ.আর কো-অর্ডিনেটর ডা. পূজা সাহা। এছাড়াও সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, সরকারী কর্মকর্তা দ্বিগেন্দ্র পুরকায়স্থ ও মোস্তাফিজুর রহমান। ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির অফিসার এস. এম. তরিকুল ইসলাম সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বাড়াতে হবে। সবাইকে নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। তারা বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। খাল-বিল, নদী-নালা দখলমুক্ত করে খনন করতে হবে এবং শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জরুরি। বক্তারা আরও বলেন, বন উজাড় করা যাবে না; বরং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাড়াতে হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com