সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

জগন্নাথপুরে সাংবাদিকদের সঙ্গে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময়

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৮:৫০:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৮:৫০:৪১ পূর্বাহ্ন
জগন্নাথপুরে সাংবাদিকদের সঙ্গে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময়
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফেজ শেখ মুস্তাক আহমদ বলেছেন, আমি নির্বাচিত হলে এ অঞ্চলে ধনী-গরীব বৈষম্য থাকবে না। সমান সুযোগ-সুবিধা প্রদানে সবার জন্য কাজ করবো। ইসলামী চেতনায় দেশ গড়ে উঠবে। সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাবো। ইতোমধ্যে আমার দেয়াল ঘড়ি প্রতীকে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনে বিজয়ী হওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, জনগণের ভোটে আমি নির্বাচিত হবো ইনশাল্লাহ। শনিবার দুপুরে জগন্নাথপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি নুরুল ঈমান, খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ-সাধারণ সম্পাদক আবু তাজওয়ার, পৌর কমিটির সাধারণ সম্পাদক মাস্টার আমিনুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ