সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

রাষ্ট্রব্যবস্থার ভেতরের দুর্নীতিবাজদের সমূলে নির্মূল করুন

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ১২:৫৬:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ১২:৫৬:৫৮ পূর্বাহ্ন
রাষ্ট্রব্যবস্থার ভেতরের দুর্নীতিবাজদের সমূলে নির্মূল করুন
গণমাধ্যমের সংবাদ থেকে জানা যায় : ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়, ১৪ আগস্ট সালমান এফ রহমান গ্রেফতার হওয়ার পরে ১ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের বিষয়টি অনুসন্ধান শুরু করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এবং ২২ আগস্ট সালমান এফ রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এখানে একই সঙ্গে দুইটি সরকারি সংস্থার ব্যর্থতার বিষয় উঁকি মারছে। গণঅভ্যুত্থানের আগে অর্থ পাচারের বিষয়টির অনুসন্ধান কেন শুরু করতে পারেনি সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। জানা কথা, বাংলাদেশ ব্যাংকের নিয়মে পণ্য রপ্তানি হওয়ার ১২০ দিনের মধ্যে রপ্তানি আয় দেশে আনতে হয়। আর তা না হলে অর্থ পাচার আইনে ওই রপ্তানিকারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে বেক্সিমকোর ক্ষেত্রে নিয়মানুসারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আরও জানা গেছে, গত ১২ বছর ধরে পণ্য রপ্তানি করে সেই আয় দেশে না আনা হয়নি। এটি একটি বড় ধরণের অনিয়ম ও অপরাধ, যে-অনিয়ম ও অপরাধটি করা হয়েছে রাষ্ট্র-ব্যবস্থার ভেতর থেকে রাষ্ট্রব্যবস্থাকে বাগিয়ে নিয়ে। এর পেছনে অর্থ পাচারের উদ্দেশ্য ছাড়া অন্য কোনও কারণ ছিল না। বিদেশ থেকে রপ্তানির অর্থ না আসার পরও জনতা ব্যাংক প্রতষ্ঠানটিকে যে-ভাবে অর্থ দিয়ে গেছে, ব্যাংকের বিরুদ্ধে সেটিও একটি অপরাধ। আমরা মনে করি, এই অপরাধ রাজনীতিক, আমলা ও ব্যবসায়ী এই তিন শ্রেণির যোগসাজশে সম্পন্ন হয়েছে। এই কারণে রাষ্ট্রব্যবস্থার ব্যাপক সংস্কার চাই, এমন একটি সংস্কার, যা রাষ্ট্রব্যবস্থার ভেতরে ঘাপটি মেরে বসে থাকা এইরকম দুর্নীতিবাজদের সমূলে নির্মূল করতে পারে। এই অপরাধের সঙ্গে বেক্সিমকো ও ব্যাংকের যাঁরা যাঁরা জড়িত, তাঁদের শাস্তি হওয়াা উচিত। প্রয়োজনে বেক্সিমকোর সম্পদ বিক্রি করে হলেও অর্থ আদায়ে কার্যকর সব ধরণের ব্যবস্থা নিতে হবে, তা না হলে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আকাক্সক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয়ে বৈষম্য কেবল বাড়িয়েই তোলবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর