সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম পুষ্টিকর খাদ্য উৎপাদনে কৃষকদের উৎসাহিত করার আহ্বান দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৭:১২:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৭:১২:২৫ পূর্বাহ্ন
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শরীফ উদ্দিন এবং জেলা ক্রীড়া অফিসার সোহাগ মিয়া। প্রধান অতিথি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে। তিনি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল মান্নানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানের উপস্থাপনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম ফুয়াদ ও সাকিফ হোসেন সাদ। বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীসহ প্রভাতি শিফটের সহকারী প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ এবং দিবা শিফটের সহকারী প্রধান শিক্ষক এ.কে.এম. আজাদ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক

পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক