স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শরীফ উদ্দিন এবং জেলা ক্রীড়া অফিসার সোহাগ মিয়া।
প্রধান অতিথি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে। তিনি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল মান্নানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানের উপস্থাপনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম ফুয়াদ ও সাকিফ হোসেন সাদ।
বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীসহ প্রভাতি শিফটের সহকারী প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ এবং দিবা শিফটের সহকারী প্রধান শিক্ষক এ.কে.এম. আজাদ উপস্থিত ছিলেন।