সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই

নবম পে-স্কেল প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০১:৩৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০১:৩৬:৪১ পূর্বাহ্ন
নবম পে-স্কেল প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার :: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বেতন কমিশন-এর সুপারিশকৃত নবম পে-স্কেল অনতিবিলম্বে প্রজ্ঞাপন আকারে জারির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন কার্যালয়ে কর্মরত কর্মচারীবৃন্দ। সমাবেশে বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সীমিত আয়ের কর্মচারীদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে নতুন পে-স্কেলের প্রত্যাশা থাকলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন না হওয়া হতাশাজনক। তারা সরকারের কাছে অনতিবিলম্বে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারির জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে এই দাবি মেনে নেওয়া না হয়, তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা শহীদুল ইসলাম আমিন, জেলা কালেক্টরেট সহকারী সমিতির সাধারণ স¤পাদক সুমন চন্দ্র সরকার প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নাজির রেজওয়ানুল হক রাজা, উপ-প্রশাসনিক কর্মকর্তা পিন্টু চন্দ্র দাস, অফিস সহকারী মো. ফারুক মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স